আলী হোসেন ফকির নতুন আইজিপি

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
আলী হোসেন ফকির

সরকার পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে অতিরিক্ত মহাপরিদর্শক ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান মো. আলী হোসেন ফকিরকে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি বাগেরহাট জেলায়। দায়িত্ব পালনের দীর্ঘ সময়ে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

আলী হোসেন ফকির আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে প্রথমে চাকরিচ্যুত এবং পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হন বলে জানা গেছে। পরবর্তীতে মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি এসপি পদমর্যাদায় চাকরিতে পুনর্বহাল হন।

পুনর্বহালের পর সুপার নিউমারারি পদে ডিআইজি হিসেবে পদোন্নতি পান তিনি। গত বছরের ১১ আগস্ট অতিরিক্ত আইজিপি (দ্বিতীয় গ্রেড) পদে উন্নীত হন। এবার দেশের সর্বোচ্চ পুলিশ পদে দায়িত্ব পেলেন তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *