আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

মনির মন্ডল, সাভার :

1 Min Read

আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে নাসা গ্রুপের শ্রমিকরা।এতে হাত ধরে ওই গার্মেন্টসের নারী ও পুরুষ মিলিয়ে কয়েক হাজার শ্রমিক অংশ নেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করেন তারা।

মানববন্ধন কর্মসুচী থেকে এসময় শ্রমিকরা বলেন, সম্প্রতি শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে নাসা গ্রুপের ১৬টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষনা করেন। এতে করে কারখানাগুলোর প্রায় পচিশ হাজার শ্রমিক মানবেতর জীবন যাপন করছেন।

নতুন করে কোথায় চাকরি পাবেন তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এসময় শ্রমিকরা দ্রুত কারখানাগুলো খুলে দিয়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের আহবান জানান।

প্রসঙ্গত, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে কারগারে রয়েছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *