আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন

সাভার প্রতিনিধি :

2 Min Read

আশুলিয়ার জামগড়া এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন পুলিশ ক্যাম্পের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্যাম্পটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। উদ্বোধনের পর জামগড়া এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক,কিশোর গ্যাং,সন্ত্রাস,চাঁদাবাজি ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু বলেন,শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতায় আমরা আশুলিয়াকে অপরাধমুক্ত একটি নিরাপদ আবাসস্থলে পরিণত করতে বদ্ধপরিকর। নতুন এই পুলিশ ক্যাম্প এলাকার মানুষের নিরাপত্তা বিধানে বিশেষ ভূমিকা রাখবে।”ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সব সময় সচেষ্ট রয়েছে। জামগড়ায় এই ক্যাম্প স্থাপনের ফলে জনগণের সাথে পুলিশের দূরত্ব কমবে এবং তাৎক্ষণিক সেবা নিশ্চিত করা সহজতর হবে।

আইন ভঙ্গকারী যেই হোক,তাকে ছাড় দেওয়া হবে না। এলাকার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ,সমাজসেবক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *