আ.লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সিরাজগঞ্জে বিএনপির প্রতিবাদ মিছিল

উত্তরাঞ্চল ব্যুরো :

1 Min Read

সিরাজগঞ্জের রায়গঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভুইয়াগাঁতী বাজারে ঘুড়কা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য জনাব রাহিদ মান্নান লেনিন।

প্রতিবাদ মিছিলটি ভুইয়াগাঁতী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় রাহিদ মান্নান লেনিন বলেন, আওয়ামীলীগ দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দাবি একটাই আমরা ধানের শীষের পক্ষে ভোট চাই। আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবো।

উক্ত মিছিলে উপজেলার সকল ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীরা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *