ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহত ৫০, নিখোঁজ ১৮

1 Min Read

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুল ভবন ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস)। খবর আনাদোলু এজেন্সির।

বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও রোববার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে জানান, উদ্ধারকারীরা এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ উদ্ধার করেছেন এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, ধ্বংসস্তূপের প্রায় ৬০ শতাংশ পরিষ্কার করা হয়েছে। তবে দুর্ঘটনায় শুধু স্কুল ভবনই নয়, এর সংলগ্ন আরেকটি ভবনও ধসে পড়েছে। ফলে পুরো স্কুল এলাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিখোঁজদের বেশিরভাগই ওই সংলগ্ন ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কয়েকজন শিক্ষক জানিয়েছেন, স্কুল ভবনের ছাদে নতুন তলা নির্মাণের কাজ চলছিল। শ্রেণিকক্ষের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে এই নির্মাণকাজ শুরু করা হয়, কিন্তু ভবনের ভিত্তি বা ফাউন্ডেশন অতিরিক্ত তলা বহনের উপযুক্ত ছিল না— এ বিষয়টি উপেক্ষা করে নির্মাণকাজ চলছিল বলে অভিযোগ করেছেন তারা।

এই ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *