ইভ্যালির রাসেল-শামীমা আবারও গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে পুনরায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানা থাকায় রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় তাঁদের দু’জনের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে শুধু ধানমন্ডি থানাতেই রয়েছে শতাধিক পরোয়ানা।

ডিবি সূত্র আরও জানিয়েছে, সার্বিকভাবে শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে মোট ৩৯১টি গ্রেপ্তারি পরোয়ানার তথ্য রয়েছে।

এর আগে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে শামীমা নাসরিন ২০২২ সালের এপ্রিল মাসে এবং মোহাম্মদ রাসেল একই বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *