একনেকে ১৭ প্রকল্প অনুমোদন, ব্যয় ৮,৯৭৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নসহ ১৭টি নতুন উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং প্রকল্প সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা।

সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা, স্বরাষ্ট্র, কৃষি, শিল্প, গৃহায়ন, ভূমি, খাদ্য, পরিবেশ, পানি, যোগাযোগ, বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তিসহ সংশ্লিষ্ট উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য সমন্বিত সেবা ও জীবন-জীবিকা উন্নয়ন, উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ, বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র নির্মাণ, নতুন মেরিন একাডেমিতে সিমুলেটর স্থাপন, নারীদের আইনি সহায়তা সহজীকরণ, তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন, সার সংরক্ষণ সুবিধায় নতুন গোডাউন নির্মাণ, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম, টেকনিক্যাল শিক্ষকদের প্রশিক্ষণ, ভ্রাম্যমাণ লাইব্রেরি ও পরিকল্পনা মন্ত্রণালয়ে ডিজিটাল ডেটাবেজ স্থাপন।

এছাড়াও পাবলিক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, অডিট ব্যবস্থার ডিজিটাল রূপান্তর ও রাজস্ব আহরণ জোরদারে আরও কয়েকটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *