এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়ার পর হাসপাতালে ভর্তি হাদি

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি, ছবি - সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তাকে সেখানে নেওয়ার পর চিকিৎসা শুরু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পৌঁছানো হয় এবং সঙ্গে সঙ্গেই তাকে ভর্তি করা হয়। সেখানেই তার পরবর্তী চিকিৎসা চলবে।

এর আগে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হচ্ছে হাদিকে

আধিপত্যবাদ বিরোধী বক্তব্যে আলোচনায় ছিলেন ইনকিলাব মঞ্চের হাদি

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *