কনস্টেবলের শেষ কর্মদিবস, রাজকীয় বিদায় দিলেন ওসি

পাবনা প্রতিনিধি:

1 Min Read
বিদায়ী পুলিশ কনস্টেবল লক্ষণ কুমারকে হাত ধরে গাড়িতে তুলে দেন ওসি এস এম মোস্তাফিজুর রহমান। ছবি- নিউজনেক্সট।

দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন পাবনার ভাঙ্গুড়া থানার পুলিশ কনস্টেবল লক্ষণ কুমার পাল। এ সময় ফুলে সজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয় তাকে।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে এ বিদায় সংবধর্নার আয়োজন করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মোস্তাফিজুর রহমান।

এ সময় থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম, এসআই সুব্রত সাহা, এসআই রেজাউল করিম ও এসআই এরশাদসহ থানার সকল পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, লক্ষণ কুমার পাল ১৯৮৬ সালে পুলিশ কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ পর্যায়ে ভাঙ্গুড়া থানায় কর্মরত ছিলেন। তিনি ভাঙ্গুড়া পৌর সদরের কালীবাড়ি মহল্লার বাসিন্দা।

বিদায়ী কনস্টেবল লক্ষণ কুমার পাল বলেন, ‘স্যারদের বিদায়ী সংবর্ধনাটি জীবনের স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এভাবে আমাকে বিদায় দেওয়া হবে তা কখনও ভাবিনি।’

ভাঙ্গুড়া থানার ওসি এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘অবসরকে স্মরণীয় করে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিদায় বেলায় তার মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত।’

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *