‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জারিওয়ালা আর নেই

1 Min Read

জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-এর খ্যাতিমান প্রতিযোগী ও অভিনেত্রী শেফালি জারিওয়ালা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৭ জুন) রাতে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৪২ বছর। ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানের মিউজিক ভিডিওর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান শেফালি জারিওয়ালা। এরপর তিনি একাধিক টেলিভিশন অনুষ্ঠান ও রিয়েলিটি শোতে অংশগ্রহণ করে নিজের অভিনয় দক্ষতা ও জনপ্রিয়তা ধরে রাখেন। বিশেষ করে বিগ বস ১৩-তে তার সরব উপস্থিতি দর্শকদের দৃষ্টি কাড়ে।

হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে শেফালিকে তার স্বামী ও আরও তিনজন হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত রিসেপশন স্টাফ বলেন, শেফালিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সঙ্গে তার স্বামীসহ কয়েকজন ছিলেন।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. বিজয় লুল্লা এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করলেও খবরটি অস্বীকার করেননি।

শেফালির মৃত্যুর খবর নিশ্চিত করে সাংবাদিক ভিকি লালওয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, বেলভিউ হাসপাতালে আনার আগেই শেফালির মৃত্যু হয়। তার সঙ্গে ছিলেন স্বামী ও ঘনিষ্ঠ কয়েকজন।

শেফালির আকস্মিক মৃত্যুতে বলিউড ও টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এখনো পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে জানা গেছে। – টাইমস অব ইন্ডিয়া

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *