কাতারে বিভিন্ন দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে ৭২৫ জন সেনা সদস্য নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী দুই মাসের মধ্যে এই প্রক্রিয়া শুরু হবে।
মঙ্গলবার দোহায় সাংবাদিকদের তিনি জানান, আর্থনা শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে কাতারে রয়েছে।
শফিকুল আলম বলেন,
কুয়েতে যেমন আমাদের সেনা সদস্যরা দীর্ঘদিন ধরে কর্মরত, কাতারও সে ধারা অব্যাহত রাখতে চায়। প্রতি তিন বছর পরপর ৭২৫ জন সেনা সদস্য নেওয়ার পরিকল্পনা রয়েছে, তবে আমরা সংখ্যাটি বাড়ানোর চেষ্টা করছি।
উল্লেখ্য, চারদিনের সফরে সোমবার (২১ এপ্রিল) কাতারে পৌঁছান প্রধান উপদেষ্টা।
