কুমিল্লায় মা ও ছোট ভাইকে হত্যা করে বড় ভাই পলাতক

কুমিল্লা প্রতিনিধি :

1 Min Read

কুমিল্লার আদর্শ সদর উপজেলার বসন্তপুর গ্রামে মাদক ব্যবসা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এক ব্যক্তির হাতে তার মা ও ছোট ভাই নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকালে এ ঘটনার পর অভিযুক্ত বিল্লাল হোসেন পালিয়ে যান। নিহতরা হলেন রাহেলা বেগম (৬৫) ও তার ছেলে কামাল হোসেন (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল বেলায় বিল্লাল মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করলে ছোট ভাই কামাল তাকে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিল্লাল ঘর থেকে ছুরি এনে কামালের ওপর এলোপাতাড়ি হামলা চালান।

মা রাহেলা বেগম ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই কামাল নিহত হন এবং হাসপাতালে যাওয়ার পথে রাহেলা বেগম মারা যান।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, ঘটনার পর বিল্লালের স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি বলেন, বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং ছোট ভাই তার বিরোধিতা করে আসছিলেন। এ ছাড়া পরিবারের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধও চলছিল।

নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *