কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০ লাখ ৪৮ হাজার টাকার অবৈধ ভারতীয় বাজি ও গাঁজা জব্দ করেছে।
বিজিবি জানায়, শনিবার (৪ অক্টোবর) ভোর ৫টার দিকে সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর ও সদর উপজেলার কটকবাজারসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যশপুর বিওপির অধীনস্থ লক্ষীপুর পোস্টের বিশেষ টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের ৭ কিলোমিটার অভ্যন্তরে মান্দারী কবরস্থান ও পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ হাজার ৫৬০ পিস ভারতীয় বাজি এবং ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত বাজি ও গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
