খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সারদার আয়াজ সাদিক ঢাকা পৌঁছেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করেছে। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা পর্যায়ক্রমে ঢাকায় আসছেন।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রীর শেষ যাত্রায় শ্রদ্ধা জানাতে বুধবার ভোর থেকেই রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নেমেছে। বর্তমানে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবন এলাকায় রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের জানাজা উপলক্ষে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশের প্রতিনিধিদের ঢাকায় উপস্থিত থাকার কথা রয়েছে, যা এই বিদায়ে আন্তর্জাতিক কূটনৈতিক গুরুত্বও তুলে ধরছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। ৮০ বছরের দীর্ঘ ও ঘটনাবহুল জীবনের অবসানে শোকের ছায়া নেমে আসে সারাদেশে।

তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *