তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও গভীর শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ২২তম বিসিএস প্রশাসন ফোরাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা অফিসার্স ক্লাবের ট্রেজারার ও বৈষম্যবিরোধী সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব এম এ আব্দুল খালেক, সিনিয়র সচিব এ এস এম সালেহ আহম্মেদ, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব মুনজুর মোর্শেদ চৌধুরী, ঢাকা বিভাগের কমিশনার মো. শরাফ উদ্দিন আহম্মেদ চৌধুরী, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও ২২তম বিসিএস প্রশাসন ফোরামের সাধারণ সম্পাদক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান লিটন।
বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বিসিএস প্রশাসন ক্যাডারের বিভিন্ন ব্যাচের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। ২২তম বিসিএস প্রশাসন ফোরামের সভাপতি মো. সামছুল ইসলাম মেহেদীর সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
