খুলনায় অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার খাদ্য পরিদর্শক সুশান্ত

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read
খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার

খুলনায় অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাকে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তাকে খুলনা সদর থানায় রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুশান্ত কুমার মজুমদার খুলনার ৪ নম্বর ঘাটের ইনচার্জ হিসেবে খাদ্য বিভাগে পরিদর্শক পদে কর্মরত।

জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে সুশান্তকে তুলে নিয়ে যায় একদল ব্যক্তি। অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে হ্যান্ডকাফ পরিয়ে ট্রলারে তোলে এবং মারধর করে নিয়ে যায়। পরে পরিবারের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় রাতেই খুলনা থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, অপহরণের পরপরই পুলিশের একাধিক ইউনিট অভিযান শুরু করে। অপহরণকারীরা পুলিশের তৎপরতায় আতঙ্কিত হয়ে সুশান্তকে বিআরবি স্কুলের মাঠে ফেলে পালিয়ে যায়। পরে সেখানকার স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে।

তিনি আরও জানান, অপহরণকারীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মুক্তিপণ দাবি করে এবং পরিবারের পক্ষ থেকে কিছু অর্থ পরিশোধও করা হয়। ওই লেনদেনে ব্যবহৃত মোবাইল ব্যাংকিং এজেন্টকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তেরখাদা থানার ওসি মেহেদী হাসান জানান, খুলনা থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অপহরণের পেছনে কারণ হিসেবে চাঁদাবাজির বিষয়টি উঠে এলেও বিস্তারিত তদন্ত শেষে সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করা যাবে।

খুলনার ৪ নম্বর ঘাট এলাকা থেকে খাদ্য কর্মকর্তাকে অপহরণ

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *