আইপিএল সম্প্রচার নিয়ে বিভ্রান্তি, মন্ত্রণালয় জানিয়েছে আগের নিষেধাজ্ঞা বহাল

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে নতুন করে বিভ্রান্তি তৈরি হয়েছে। সকালে তথ্যমন্ত্রীর সাক্ষাৎকারের সূত্র ধরে সংবাদমাধ্যমে ‘আইপিএল সম্প্রচারে বাধা নেই’ খবর প্রকাশিত হলেও বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করেছে।

শনিবার বিকেলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আইপিএল প্রচার বন্ধের বিষয়ে বিগত সরকারের দেওয়া সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এর আগে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন একটি সাক্ষাৎকারে বলেছিলেন, সরকার আইপিএল সম্প্রচারে বাধা দেবে না এবং যারা সম্প্রচার করতে চায় তারা আবেদন করলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। মন্ত্রী আরও জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের আগের নির্দেশনার এখন কোনো প্রভাব নেই।

তবে মন্ত্রণালয়ের পুনরায় দেয়া স্পষ্ট বার্তায় বোঝা যাচ্ছে, আপাতত আইপিএল সম্প্রচারের চূড়ান্ত সিদ্ধান্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ওপর নির্ভর করছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *