জাতীয় ক্রীড়া সম্মাননা অনুষ্ঠানে সেনাবাহিনী দলের উজ্জ্বল সাফল্য

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ছবি- সংগৃহীত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আজ সোমবার অনুষ্ঠিত ক্রীড়া ভাতা ও স্পোর্টস কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়াবিদদের উল্লেখযোগ্য উপস্থিতি ও সাফল্য বিশেষভাবে প্রতিফলিত হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ক্রীড়াবিদগণের মাঝে পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী মোট ১২৯ জন ক্রীড়াবিদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন খেলোয়াড় (১৪ জন পুরুষ ও ১১ জন নারী) অন্তর্ভুক্ত ছিলেন, যারা ক্রীড়াক্ষেত্রে বিশেষ নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা লাভ করেন।

পরবর্তী ধাপে ক্রীড়া ভাতা কর্মসূচির আওতায় আরও প্রায় ৫০০ জন ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত হবে, যার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আরও অধিকসংখ্যক খেলোয়াড় ক্রীড়া ভাতার আওতায় আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়াবিদরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোট ৪৩টি পদক অর্জন করেছে। এছাড়া বিভিন্ন ইভেন্টে জাতীয় দলে বাংলাদেশ সেনাবাহিনী সর্বমোট ৩৯৫ জন খেলোয়াড় প্রদান করেছে, যা দেশের ক্রীড়া অঙ্গনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *