১১ সেকেন্ডেই গোল, দুর্দান্ত জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
আনিকা রানিয়া সিদ্দিকী, ফাইল ছবি।

বাংলাদেশ নারী ফুটবল দলের হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযাত্রা শুরু হয়েছে দারুণভাবে। নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচেই মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে মারিয়া মান্দার নেতৃত্বাধীন দল।

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা দুই ম্যাচে হেরে ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ।

ম্যাচের শুরুতেই চমক দেখান সুইডেনপ্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী। খেলা শুরুর মাত্র ১১ সেকেন্ডের মাথায় মালদ্বীপের জালে বল জড়িয়ে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েন তিনি। ধারণা করা হচ্ছে, এটি বাংলাদেশের ফুটবল ইতিহাসের দ্রুততম গোল।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মালদ্বীপকে ১১-০ গোলে বিধ্বস্ত করে শুরু করেছিল স্বাগতিক ভারত। সেই বড় জয়ের কারণে গ্রুপসেরার লড়াইয়ে এগিয়ে থাকতে বাংলাদেশের প্রয়োজন ছিল বড় ব্যবধানের জয়। যদিও চার গোলের জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা, তবু সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে খুব একটা বেগ পেতে হয়নি তাদের।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *