গোপালগঞ্জে চার যানবাহনের সংঘর্ষে পুলিশের এক সদস্যসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি :

2 Min Read

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে চারটি যানবাহনের ভয়াবহ সংঘর্ষে ট্রাফিক পুলিশের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। রোববার (১৫ জুন) ভোর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার মেরী গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার বাসিন্দা, ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই (অ্যাসিস্ট্যান্ট টাউন সাব-ইন্সপেক্টর) রফিকুজ্জামান (৫৮) এবং খুলনার সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা, আরমান পরিবহনের বাস সহকারী সেলিম হোসেন ব্যাপারী (৪৩)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাকসুদুর রহমান মোরাদ জানান, পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয় আরমান পরিবহনের একটি বাস। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা এসপি গ্রিন লাইনের অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় আরমান পরিবহনের সহকারী সেলিম ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধার কাজ শুরু করে। ঠিক তখনই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোতে সজোরে ধাক্কা দেয়। এতে উদ্ধার কাজে নিয়োজিত এটিএসআই রফিকুজ্জামানসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে রফিকুজ্জামানকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উত্তম রায় জানান, “প্রাথমিক চিকিৎসা শেষে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বলেশ্বর পরিবহনের চালক ইব্রাহিম ও সহকারী রোহানের অবস্থা

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *