চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসায় দুই আবাসিক ছাত্রীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

1 Min Read

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি হাফিজিয়া মাদ্রাসার দুই আবাসিক ছাত্রী মারা গেছে। শুক্রবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়ার পর তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া দুজন হলেন— উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০)।

গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাদ্রাসা কর্তৃপক্ষের বরাতে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, রাতে একই কক্ষে ১৩ জন ছাত্রী একসঙ্গে ঘুমাচ্ছিল। রাত দেড়টার দিকে হঠাৎ তানিয়া ও জামিলা অসুস্থ হয়ে পড়ে। তাদের পেটব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়। পরে শিক্ষকাদের সহায়তায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আলিম বলেন, ভোর ৪টার দিকে দুই ছাত্রীকে হাসপাতালে আনা হয়। জামিলা তখনই মৃত ছিল। তানিয়ার অবস্থাও গুরুতর ছিল, চিকিৎসা শুরু করার আগেই সে মারা যায়। বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তে কারণ নিশ্চিত হবে।

মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আশরাফ বলেন, রাত ১১টার দিকে ছাত্রীরা ঘুমিয়ে পড়ে। এর কিছু পর একজন ছাত্রী হঠাৎ বমি করতে শুরু করে। কিছুক্ষণ পর আরেকজনও অসুস্থ হয়। পরে শিক্ষিকাকে জানানো হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *