চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে জয়লাভ করেছেন ইব্রাহীম হোসেন রনি। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন সাঈদ বিন হাবিব। দুজনই ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রদল-সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
ভিপি পদে ইব্রাহীম হোসেন রনি পেয়েছেন ৭,৯৮৩ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪,৩৭৪ ভোট।
জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮,০৩১ ভোট, যেখানে ছাত্রদলের মো. শাফায়েত হোসেনপেয়েছেন ২,৭৩৪ ভোট।
এজিএস পদে জয়ী আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৭,০১৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির-সমর্থিত সাজ্জাত হোছন মুন্না পেয়েছেন ৫,০৪৫ ভোট।
