চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু

নিজস্ব প্রতিবেদক, পাবনা :

1 Min Read

পাবনার চাটমোহরে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট লীগ (সিপিএল)। সোমবার (২ জুন) বেলা সাড়ে তিনটায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহীনুর রহমান শাহীন, ক্লাবের আহ্বায়ক সালাউদ্দিন সাব্বির, সদস্য সচিব হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ ও ক্রীড়ানুরাগীরা।

টুর্নামেন্টের প্রথম খেলায় ডিবিগ্রাম ইউনাইটেড ৪ উইকেটে আফ্রাতপাড়া অ্যাভেঞ্জার্সকে পরাজিত করে শুভ সূচনা করে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ডিবিগ্রাম ইউনাইটেড। প্রথমে ব্যাট করতে নেমে আফ্রাতপাড়া অ্যাভেঞ্জার্স ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৭ রান। যদিও ২০ ওভারের ম্যাচ নির্ধারিত থাকলেও সময় স্বল্পতার কারণে প্রথমদিনের খেলা অনুষ্ঠিত হয় ১৫ ওভারে। জবাবে ব্যাট করতে নেমে ডিবিগ্রাম ইউনাইটেড ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

এবারের টুর্নামেন্টে পৌরসভার একটি দলসহ বিভিন্ন ইউনিয়নের মোট আটটি দল অংশ নিচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *