চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে আবহাওয়ার বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে এই সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একইসঙ্গে সমুদ্র এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “আগামী ২৬ মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি ২৯ বা ৩০ মে-র দিকে নিম্নচাপে রূপ নিতে পারে, এমন আশঙ্কা রয়েছে।”

তিনি আরও জানান, মে মাস ঘূর্ণিঝড়প্রবণ হওয়ায় পরিস্থিতি ঘণীভূত হলে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সে ক্ষেত্রে এর নাম হবে ‘শক্তি’, যা শ্রীলঙ্কার দেওয়া নাম।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *