চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আ স ম রব

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। দলের সিনিয়র সহ সভাপতি মিসেস তানিয়া রব একসাথে ফিরেছেন।

বৃহস্পতিবার বিকেল ৪ টা ৩০ মিনিটে তাঁকে বহনকারী ইউএস বাংলার ফ্লাইট অবতারণ করে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৫ টায় তিনি উত্তরাস্থ বাসার উদ্দেশ্যে রওনা করেন। এ সময় তাকে বরণ করে নিতে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন,সহ-সভাপতি এডভোকেট কে এম জাবির,কামাল উদ্দিন পাটোয়ারী,এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান,এডভোকেট সৈয়দা ফাতেমা হেনা,এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল,নুরুল আকতার,মোশারেফ হোসেন মন্টু,মো.মোস্তফা কামাল,কামরুল আহসান অপু সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডাক্তারের পরামর্শ মত তিনি পূর্ণ বিশ্রামে থাকবেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *