জয়নগরকে আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি বাহারুল চৌধুরী

কালিয়া প্রতিনিধি :

2 Min Read
বাহারুল চৌধুরী

জাতীয় নির্বাচনের উত্তাপ কিছুটা কমতেই নড়াইলের কালিয়া উপজেলার গ্রামগঞ্জে শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচনের সরগরম প্রস্তুতি। বিশেষ করে জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বাহারুল চৌধুরীর নাম ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

তরুণ ও উদ্যমী এই প্রার্থী তার প্রচার-প্রচারণা এবং জনসংযোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছেন। স্থানীয়রা জানান, বাহারুল চৌধুরী সর্বজন গ্রহণযোগ্য হওয়ায় অন্যান্য প্রার্থীদের তুলনায় তিনি আলাদা হয়ে উঠেছেন।

গ্রামের সাধারণ ভোটাররা এমন একজন প্রতিনিধি চাইছেন যিনি বিপদে-আপদে তাদের পাশে থাকবেন। বাহারুল চৌধুরী জয়নগর ইউনিয়নের গণমানুষের আস্থার প্রতীক হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

জয়নগর ইউনিয়নের ভোটার জামাল হোসেন বলেন, আমরা চাই এমন একজন নেতা, যিনি আমাদের কথা শুনবেন এবং এলাকার উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করবেন। সেই দিক থেকে বাহারুল ভাই অনেক এগিয়ে আছেন। অন্যদের বক্তব্য, বাহারুল দীর্ঘ ১০ বছর ধরে এলাকার মানুষের পাশে রয়েছেন। চেয়ারম্যান না হলেও সুখে-দুখে তিনি মানুষের সেবায় নিয়োজিত। এবার তাকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত, তারা জানান।

নির্বাচনী প্রচারণার সময় বাহারুল চৌধুরী বলেন, মানবসেবা আমার রক্তে মিশে আছে। এই মাটির সন্তান হিসেবে মানুষের সুখ-দুঃখে পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব। নির্বাচিত হলে জয়নগরকে আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।

তিনি মাদক নির্মূল, জরাজীর্ণ রাস্তাঘাটের উন্নয়ন এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করাকে তার নির্বাচনী মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন।

জয়নগর ইউনিয়নে বাহারুল চৌধুরীর ইতিবাচক ভাবমূর্তি এবং আগাম প্রচারণা তাকে নির্বাচনী দৌড়ে সুবিধাজনক অবস্থানে দাঁড় করিয়েছে। এখন দেখার বিষয়, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যালট বাক্সে কতটা প্রতিফলিত হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *