জয়পুরহাটের কালাইয়ে শনিবার (৮ নভেম্বর) অর্ধশতাধিক বিএনপি কর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। উদয়পুর ইউনিয়নের বাসুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের ফুল দিয়ে বরণ করেন জয়পুরহাট-০২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ।
জামায়াতে যোগদানকারী বিএনপি সমর্থকরা জানান, তারা আগে বিভিন্ন দলের প্রতীকে ভোট দিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন। অধিকাংশই সাবেক এমপি গোলাম মোস্তফার সমর্থক ছিলেন। এবার তিনি জয়পুরহাট দুই আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী রাশেদুল আলম সবুজ বলেন, বিএনপির কর্মী-সমর্থকরা আমাদের দলের প্রতি তাদের ভালবাসা প্রকাশ করে যোগদান করেছেন। আমি আবেগে আপ্লুত। আগামী নির্বাচনে আমরা সবাইকে সঙ্গে নিয়ে জয়পুরহাট দুই আসনসহ কুরআনের বাংলাদেশ গড়ব।
