জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে আকস্মিক মৃত্যু জাহাঙ্গীরনগরের শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের সময় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি পোলিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

চিকিৎসকদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন। মারা যাওয়া শিক্ষিকার নাম জান্নাতুল ফেরদৌস। তিনি চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন।

শাহাদাত হোসাইন জানান, সকালে দায়িত্ব পালনের জন্য জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে যান। কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে গাড়িতে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। তবে বিকেল ৫টার পরও সারিতে থাকা ভোটাররা ভোট দিতে পারেন। ভোট শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্স সিনেট হলে নেওয়া হয় এবং রাত সোয়া দশটার দিকে শুরু হয় গণনা, যা সারা রাত চলতে থাকে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *