জুলাই অভ্যুত্থানে শহীদ বাবার মেয়েকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

1 Min Read
প্রতীকী ছবি, ইন্টারনেট থেকে।

পটুয়াখালী প্রতিনিধি:

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে শহীদ (গেজেটেড) হওয়া পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম হাওলাদারের মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী স্থানীয় একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত সাকিব মুন্সি (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহীদ বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ির উদ্দেশে রওনা দেয় ভুক্তভোগী মেয়েটি। পথে নলদোয়ানী এলাকায় পৌঁছালে মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি (১৯), সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সি (২০) ও মালেক মুন্সির ছেলে ইমরান মুন্সি (১৯) ওই কলেজছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। এ ঘটনা কাউকে বললে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, এ ঘটনায় দুমকি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। একজনকে আটক করা হলেও অপর অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *