ঝালকাঠিতে এনসিপির পদযাত্রায় জনস্রোত

জেলা প্রতিনিধি, ঝালকাঠি:

1 Min Read

ঝালকাঠিতে নতুন রাজনৈতিক দল এনসিপি’র পদযাত্রায় জনতার ঢল নেমেছে। বিকেল সাড়ে ৫টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে সমবেত হন দলের কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শুরু হয় বিশাল পদযাত্রা।

শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পদযাত্রাটি পৌঁছায় কাপড়িয়া পট্টিতে। সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ২০২৪ সালে দেশের হাজারো তরুণের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। কিন্তু এখনো পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন কায়েমের চেষ্টা করছে একটি পক্ষ। কিন্তু যুবসমাজ জানিয়ে দিচ্ছে, এই দেশে আর ফ্যাসিবাদ চলবে না। প্রয়োজনে আমরা আবারও জীবন দেব।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি।

পদযাত্রা ও পথসভায় এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মশিউর রহমান, মাহামুদা মিতু, যুগ্ম সহ-সংগঠক আরিফুর রহমানসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পদযাত্রায় এনসিপির স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *