ঝালকাঠিতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

ঝালকাঠি প্রতিনিধি :

1 Min Read

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে গালুয়া ইউনিয়নের পাকাপুল এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তারা।

পুলিশ জানায়, পিকআপভ্যানটি পিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে বরিশালের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস সরাসরি পিকআপটিকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক মশিউর রহমান ও তার সহকারী সুয়াজ বিশ্বাস। নিহত মশিউর রহমানের বয়স ৬৫ বছর। সে মাগুরা সদর উপজেলার মজিদ বিশ্বাসের ছেল। সহকারী সুয়াজ বিশ্বাসের বয়স আনুমানিক ৪৬ বছর সে ফরিদপুরের কামারখালী উপজেলার আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়।

নিহতদের মরদেহ উদ্ধার করে সনাক্ত করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ইসমাইল হোসেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *