টেকনাফে ২০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুইজন আটক

জাফর আলম, কক্সবাজার :

1 Min Read

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার ইয়াবা ও একটি বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাহিনীর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদীমুরা এলাকার শফি উল্লাহর ছেলে মো. মিজানুর রহমান (২০) ও একই ইউনিয়নের দমদমিয়া এলাকার মো. আইয়ুবের ছেলে মো. একরাম (২৬)।

কোস্ট গার্ডের কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল কেরুনতলী এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অপরজনের দেহ তল্লাশি করে তার কোমর থেকে ৭.৬৫ মিমি ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *