তেল আবিবে নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি

নিউজনেক্সট অনলাইন :

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরাইলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার (২ মার্চ) ফার্স নিউজ এজেন্সি-এ প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয়’ এবং ইসরাইলি বিমানবাহিনীর এক শীর্ষ কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলায় ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়।

তবে ইসরাইলি কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এ হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। হামলার সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোথায় ছিলেন, সে সম্পর্কেও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে নেতানিয়াহু বেইত শেমেশে নির্ধারিত একটি সফর বাতিল করেন। তার সর্বশেষ প্রকাশিত ভিডিও বার্তাটি কয়েক মিনিটের, যা প্রায় পাঁচ ঘণ্টা আগে প্রচারিত হয়েছে। এরপর থেকে তার নতুন কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি, যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষা করছে আন্তর্জাতিক মহল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *