আইভীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ

2 Min Read

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৯ মে) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১১টার দিকে আইভীকে গ্রেপ্তারে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল তার দেওভোগের বাসভবন ‘চুনকা কুটির’-এ অভিযান চালায়। তবে খবর ছড়িয়ে পড়লে চারদিক থেকে হাজার হাজার এলাকাবাসী বাড়ির সামনে জড়ো হয়ে পুলিশের অভিযানে বাধা দেন। তারা আইভীর মুক্তির দাবিতে ফটক অবরোধ করে স্লোগান দিতে থাকেন।

রাত ৩টার দিকে পুলিশের একটি দল বাড়ির ভেতরে প্রবেশ করলেও আইভী রাতের বেলা গ্রেপ্তারে সম্মত হননি। তিনি জানান, তাকে দিনের আলোতে গ্রেপ্তার করতে হবে। পরে শুক্রবার সকালেই তাকে গ্রেপ্তার করা হয়।

আইভীকে গ্রেপ্তার করে আদালতে নেওয়ার পথে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জ শহরের বিবি রোডের কালিরবাজার মোড়ে র‌্যাব ও পুলিশের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশের দুই সদস্যসহ অন্তত পাঁচজন আহত হন।

আইভীর গ্রেপ্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন : নারায়ণগঞ্জে উত্তাল রাতের পর ভোরে গ্রেপ্তার ডা. সেলিনা হায়াৎ আইভী

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *