দেবিদ্বারে ভোটের আগেই চাঁদাবাজ নির্মূলের অঙ্গীকার এনসিপির নেতা হাসনাতের

1 Min Read

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নেতার জন্য বিশেষ চেয়ার বা প্রটোকল নেই—আমাদের নেতা সাধারণ মানুষের হতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই চলতেই থাকবে, কখনো মাথা নত করব না। দেবিদ্বার থেকে চাঁদাবাজ নির্মূল না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে।

আজ রোববার রাতে দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকুট বাজারে অনুষ্ঠিত ‘উঠানে রাজনীতি’ বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ ভোট প্রক্রিয়ায় সাধারণ মানুষকে অংশগ্রহণে উৎসাহ দিয়ে বলেন, আমার মা–বোনেরা রোজা রেখে ভোট দেবেন, বিশ্ববিদ্যালয়পড়ুয়া ভাই–বোনরা কাজ করবেন, প্রবাসে থাকা ভাইরা ফোনে ভোট দেওয়ার জন্য পরিবারকে বলে দিয়েছেন। খেটে খাওয়া মানুষ এবং বাবার বন্ধুদের সন্তানরা এবার নির্বাচনে আমাদের এজেন্ট হবেন।

তিনি আরও বলেন, দাদাকে দেখে, নাতিকে ভোট দেওয়া হয় না; ভোট দেওয়া হয় ব্যক্তিকে। সংসদে কে যাবে তা নিয়ে মাতব্বরি করা চলবে না। ভোট চাইতে হলে নিজে নির্বাচন করতে হবে। যারা লাঠি দিয়ে দেশ চালাতে চায়, তারা ভুল পথে আছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ নেতা হওয়া মানেই মানুষকে গুরুত্ব দেওয়া।

উঠান বৈঠকে দেবিদ্বার উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নাজমুল হাসান নাহিদ, মুজিবুর রহমান, ওসমান গনি মোল্লা, শামীম কাওসার প্রমুখ বক্তব্য দেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *