টেকনাফে অস্ত্রসহ অপহরণকারী আটক

জাফর আলম, কক্সবাজার :

1 Min Read

কক্সবাজারের টেকনাফে অপহৃতকে ছেড়ে দিয়ে পালানোর সময় অস্ত্র ও গুলিসহ এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনারপাড়ায় অভিযান চালানো হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

আটক রিদুয়ান (২০) হ্নীলা ইউনিয়নের উলুচামারী এলাকার আব্দুস সালামের ছেলে। অপহৃত ফরিদুল উল্লাহ (৪৩) একই ইউনিয়নের দক্ষিণ আলিখালী এলাকার মোহাম্মদ সৈয়দের ছেলে।ওসি জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফসলি খেতের পাশ দিয়ে বাড়ি ফেরার সময় ফরিদুল উল্লাহকে অস্ত্রের মুখে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিকভাবে পুলিশ উদ্ধার অভিযানে নামে। রবিবার রাতে প্রযুক্তির সহায়তায় দুর্বৃত্তদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা অপহৃতকে ছেড়ে পালানোর চেষ্টা করে। এ সময় রিদুয়ানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক রিদুয়ান একজন চিহ্নিত মাদক কারবারি। মাদক কারবারের পাশাপাশি সংঘবদ্ধ অপহরণ চক্রের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। আটক রিদুয়ানের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *