পাবনায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, পাবনা :

1 Min Read
অভিযুক্ত ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম।

দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিক পলাশ হোসেনকে মুঠোফোনে গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন পাবনার ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম।

ঘটনার পর সোমবার (২ জুন) জীবনের নিরাপত্তা চেয়ে পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক পলাশ। জিডি নম্বর- ১৬১।

জিডি সূত্রে জানা যায়, গত রবিবার দৈনিক ভোরের কাগজ অনলাইনে ‘দুদকের অভিযানে অনিয়মের প্রমাণ মিলেছে: ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরই ওইদিন বিকেলে সচিব জহুরুল ইসলাম তাঁর ব্যক্তিগত নম্বর থেকে ফোন করে সাংবাদিক পলাশ হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দেন।

এ ঘটনায় সাংবাদিক পলাশ পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি অবহিত করেন এবং সোমবার থানায় জিডি করেন।

সাংবাদিক পলাশ হোসেন বলেন, “সংবাদ প্রকাশের পর সচিব জহুরুল ইসলাম ফোনে আমাকে দেখে নেওয়ার হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমার কাছে হুমকির অডিওসহ একাধিক প্রমাণ রয়েছে।”

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, “সাংবাদিক পলাশ হোসেন একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *