লোহাগাড়ায় যৌথ বাহিনীর অভিযানে দুর্ধর্ষ ডাকাত আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি :

1 Min Read

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে এক দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য মোহাম্মদ নাছির (৩৮) কে আটক করা হয়েছে। আটককৃত নাছির উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাকফিরানি নতুন পাড়ার মৃত বশির আহমদের পুত্র।

সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯টায় লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়ার একটি পরিত্যক্ত ভবনে ইয়াবা সেবনের সময় তাঁকে আটক করা হয়। সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

সূত্রে জানা যায়, মোহাম্মদ নাছির কুখ্যাত “তৌহিদ গ্রুপ” ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে এলাকায় নাশকতা ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিল। তার গতিবিধি নজরদারিতে রেখেছিল সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা।

অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর মেজর আহসানুল করিম রাঈম-এর নেতৃত্বে একটি টিম ও লোহাগাড়া থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত সোয়া ৩টার সময় বড়হাতিয়া কুমিরাঘোনায় তার নিজ বাড়ির পাশের লাকড়ির স্তুপ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, আটক আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং পূর্বেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার সকালে পুলিশি পাহারায় তাঁকে আদালতে প্রেরণ করা হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *