নানা আয়োজনে ঝালকাঠিতে নিরাপদ সড়ক দিবস উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি :

1 Min Read

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে ঝালকাঠিতে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।

বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতীয় নিরাপদ সড়ক দিবসের বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। পরে র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন রিফাত আহমেদ, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার, জেলা বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু, আন্তঃজেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং নিরাপদ সড়ক চাই জেলা সভাপতি মেহেদী হাসান শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে হলে চালক, পথচারী ও যাত্রীসহ সবাইকে সচেতন হতে হবে। নিয়ম মেনে চললে দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

আলোচনা সভা শেষে সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে বৈধ মোটরসাইকেল চালকদের মাঝে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের সহযেগীতায় বিআরটিএ ঝালকাঠি সার্কেল এ কর্মসূচির আয়োজন করে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *