দোয়ারাবাজার সীমান্তে ৬ রাউন্ড গুলিসহ বিদেশি রিভলবার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত থেকে ৬ রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. নুরুল হুদার নেতৃত্বে বিশেষ টহল দল এ অভিযান চালায়। সীমান্ত পিলার ১২৩৪/৩-এস থেকে প্রায় ২৫০ গজ ভেতরে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় ব্রিজ এলাকা থেকে অস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল ইসলাম বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে। তারই অংশ হিসেবে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *