নকলায় ৮৫ বস্তা সরকারি চালসহ বিএনপি নেতা আটক

শেরপুর প্রতিনিধি :

1 Min Read
মো. শাহজাহান। ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় ৮৫ বস্তা সরকারি চালসহ মো. শাহজাহান (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি চর অষ্টধর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং চরবসন্তী পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

গতকাল বৃহস্পতিবার রাতে চর অষ্টধর ইউনিয়নের দরবারচর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চরবসন্তী নুরুল ইসলাম মার্কেটের স্টোররুম থেকে ৪১ বস্তা ও দরবারচরের কৃষি অধিদপ্তরের পরিত্যক্ত একটি ভবন থেকে আরও ৪৪ বস্তা চাল উদ্ধার করা হয়। মোট উদ্ধার হওয়া চালের পরিমাণ ২ হাজার ৫৫০ কেজি।

ঘটনার সময় অভিযুক্ত বিএনপি নেতা শাহজাহানকে আটক করা গেলেও তাঁর ভাই নুরুল ইসলাম পালিয়ে যান।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, সরকারি চাল আত্মসাতের অভিযোগে শাহজাহান, নুরুল ইসলামসহ আরও ৬-৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার বিকেলে শাহজাহানকে আদালতে হাজির করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *