নজরুল বিশ্ববিদ্যালয়ে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মুসতারিন রহমান স্নিগ্ধা :

2 Min Read
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন থেকেই যে গণজাগরণ শুরু হয়েছিল, তা আবু সাঈদের হত্যার পর সর্বজনীন বৈষম্যবিরোধী আন্দোলনে রূপ নেয়। এরপর সর্বস্তরের মানুষের অংশগ্রহণে স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়।

উপাচার্য আরও বলেন, এই আন্দোলনে বহু মানুষ শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি। এই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন।

দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম। এতে বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ডিনবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *