নির্বাচনের দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। এই দিন মেট্রোরেল সেবা ভোটারদের যাতায়াতের সুবিধার্থে স্বাভাবিক সময়সূচির বাইরে বাড়ানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ.কে.এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, ভোটের দিন মেট্রোরেল চলাচলে কোনো ব্যাঘাত ঘটবে না এবং বিশেষভাবে ভোট চলাকালে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হবে, যাতে ভোটারদের সুবিধা নিশ্চিত করা যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ছুটির দিনগুলোতে মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক কর্মদিবসের মতোই হবে। তবে নিরাপত্তার কারণে যেসব স্টেশন ভোটকেন্দ্রের খুব কাছাকাছি অবস্থিত, সেসব স্টেশনের গেটগুলো বন্ধ থাকবে। অন্যদিকে, অন্যান্য গেটগুলো খোলা থাকবে।

এছাড়া, নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *