পটুয়াখালী এলএ শাখার চিহ্নিত দালাল মির্জা সুবেদ আলী রাজা আটক

পটুয়াখালী প্রতিনিধি :

1 Min Read

পটুয়াখালী জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় প্রতিনিয়তই চিহ্নিত ও অচেনা দালালদের অবাধ আনাগোনা লক্ষ্য করা যায়। অভিযোগ রয়েছে, অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর আশ্রয়-প্রশ্রয়ে এসব দালাল চক্র দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। ফলে এই শাখায় দুর্নীতি ও স্বজনপ্রীতির বিস্তার ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্ট অভিজ্ঞ মহল।

এ প্রেক্ষাপটে, সর্বশেষ গতকাল থানা পুলিশের হাতে আটক হন এলএ শাখার একজন চিহ্নিত দালাল মির্জা সুবেদ আলী রাজা। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ইসলামপুর গ্রামের বাসিন্দা, মৃত আব্দুল হক মাস্টারের ছেলে। বর্তমানে রাজা ময়মনসিংহ নগরীর আর.কে. মিশন রোড এলাকায় বসবাস করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মির্জা সুবেদ আলী রাজা পটুয়াখালীতে এসে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের সঙ্গে ‘সুবিধাজনক’ সম্পর্ক গড়ে তুলে জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজের দালালি করে আসছিলেন। তার বিরুদ্ধে অতীতেও একাধিক অভিযোগ রয়েছে।

বিশ্বস্ত সূত্র জানায়, ২০২4 সালের ২০ এপ্রিল তিনি ময়মনসিংহে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার হয়েছিলেন। এছাড়াও একটি চেক জালিয়াতির মামলায় জেলও খেটেছেন তিনি। সর্বশেষ পটুয়াখালীতে আটক হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এলএ শাখায় দালালদের এই সক্রিয় চক্র ভেঙে দিতে প্রশাসনের আরও কঠোর মনোভাব ও নিয়মিত অভিযানের প্রয়োজন রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *