পদ্মা অয়েল পিএলসির ৫৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

পদ্মা অয়েল পিএলসির ৫৬তম বার্ষিক সাধারণ সভা শনিবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। পদ্মা অয়েল পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সচিব এ কে এম জাফর উল্লা খান এতে সভাপতিত্ব করেন।

কোম্পানির পরিচালক গাজীউদ্দিন মোহাম্মদ মুনীর, মাহবুবা পান্না, জাকির হোসেন, তারিকুল ইসলাম খান, ড. এ কে এম আজাদুর রহমান, রইস উদ্দিন ভূঁইয়া শাহীন, কুতুবউদ্দিন আকতার রশিদ, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, সিএফও কাঞ্চন চন্দ্র সোম, এফসিএমএ ও কোম্পানি সচিব আলী আবছার এবং বিপিসি ও কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা কোম্পানির শেয়ারহোল্ডারদের সঙ্গে সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২৫-এ সমাপ্ত কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব ও পরিচালকমণ্ডলীর প্রতিবেদনের ওপর অনলাইনে মতামত পেশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় কোম্পানির চেয়ারম্যান এ কে এম জাফর উল্লা খান এবং ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্ন ও মন্তব্যের উত্তর দেন। সভায় নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পর ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৬০ শতাংশ হারে নগদ লভ্যাংশের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *