পলাশের ঘরে কন্যা সন্তানের আগমন

1 Min Read

টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ এবং তার স্ত্রী নাফিসা রুম্মান মেহনাজ বুধবার (৪ ফেব্রুয়ারি) একটি কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। বিষয়টি অভিনেতা নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পলাশ জানান, দুপুর ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম হয়েছে। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন—আমার ছেলে-মেয়ে যেন ভালোবাসা ও দোয়া নিয়ে বড় হতে পারে।”

২০২২ সালে পারিবারিকভাবে নাফিসাকে বিয়ে করেন পলাশ। ২০২৩ সালে তাদের ঘরে পুত্র সন্তানের আগমন ঘটে। এবার তারা কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন।

পলাশ ছোট পর্দার ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর কাবিলা চরিত্রের মাধ্যমে দেশ-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে তিনি সময়ের অন্যতম ব্যস্ততম অভিনেতা।

অভিনয়ের আগে ২০১৩ সালে ‘ছবিয়াল’ প্রজেক্টের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। দীর্ঘদিন তিনি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন। পরে ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হন। ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে পলাশ তার খ্যাতিকে অন্য স্তরে নিয়ে গেছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *