পল্টন ট্র্যাজেডি দিবস: পিরোজপুরে জামায়াতে আলোচনা সভা ও দোয়া

গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার:

1 Min Read

২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে পিরোজপুে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

জেলা জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুহা. জহিরুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের পল্টনের সেই হত্যাযজ্ঞ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। ওইদিন ঢাকায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়ে বহু নেতাকর্মীকে শহীদ করা হয়। বক্তারা এ ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শহীদ পরিবারের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জামায়াত সেক্রেটারি মো. আল আমিন শেখ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *