পিরোজপুরে পূর্বাভাস-ভিত্তিক আগাম কার্যক্রম নিয়ে ওরিয়েন্টেশন

গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার :

1 Min Read

পিরোজপুরে পূর্বাভাস-ভিত্তিক আগাম কার্যক্রম (Anticipatory Action) বিষয়ক এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর ইউনিটের উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়।

‎রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্ট সদস্য এ্যাড. আবুল কালাম আকন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, আব্দুস সালাম বাতেন, মির্জা জহিরুল হক, আফজাল হোসেন টিপু, নাসির মল্লিকসহ রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

‎‎অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দুর্যোগ মোকাবিলায় ক্ষয়ক্ষতি কমাতে আগাম পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। পূর্বাভাস কাজে লাগিয়ে আগে থেকেই প্রস্তুতি নিলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে নিরাপদে রাখা সম্ভব।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *