পুলিশের গাড়ি থেকে গ্রেপ্তার আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ভিডিও ভাইরাল

1 Min Read

নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থামিয়ে গ্রেপ্তার আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা যায়, পাবনার সুজানগরে বিস্ফোরক মামলায় আবদুল ওহাব নামে আওয়ামী লীগের নেতাকে উপজেলার মথুরাপুর স্কুলমাঠ থেকে ছিনিয়ে নেয় তাঁর কর্মীরা। এ ঘটনায় ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ছিনিয়ে নেওয়া আবদুল ওহাব সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি মথুরাপুর স্কুল গেট এলাকার বাসিন্দা। জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিস্ফোরক আইনে করা একটি মামলার আসামি তিনি।

পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান গণমাধ্যমকে বলেন, ‘আব্দুল ওহাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মথুরাপুর স্কুল থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কয়েক শতাধিক লোকজন তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে। তাকে পুনরায় ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।’

ভিডিওতে দেখা যায়, আবদুল ওহাবকে গ্রেপ্তার করে গাড়িতে নিয়ে যাচ্ছিলেন পুলিশ সদস্যরা। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে অনেক মানুষ দৌড়ে এসে গাড়ির গতিরোধ করেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ওহাবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *