নারী গ্রাহকদের জন্য বৈদ্যুতিক টু-হুইলার যানবাহন ক্রয়ে বিশেষ সুবিধা নিশ্চিত করতে প্রাইম ব্যাংক পিএলসি ও আরএস গোল্ড লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এ অংশীদারিত্বের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের উইমেন ব্যাংকিং প্ল্যাটফর্ম নীড়া-এর নারী গ্রাহকরা আরএস গোল্ড লিমিটেড থেকে পরিবেশবান্ধব বৈদ্যুতিক টু-হুইলার ক্রয়ে বিশেষ অফার ও সুবিধা পাবেন। উদ্যোগটি নারীদের টেকসই যাতায়াত ব্যবস্থায় উৎসাহিত করার পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতা ও স্বনির্ভরতা বৃদ্ধিতেও সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন শায়লা আবেদিন, হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কনজিউমার ব্যাংকিং ডিভিশন। আরএস গোল্ড লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন মুসরায় আলম ইরাজ, প্রতিষ্ঠানটির পরিচালক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের নীড়া বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্রপোজিশন ম্যানেজার ফাতেমা আক্তার নাজ এবং আরএস গোল্ড লিমিটেডের হেড অব অপারেশনস তানভীর আহমেদ শান্তসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্যোগটি বিশেষভাবে নারীদের জন্য পরিবেশবান্ধব ও টেকসই যাত্রার সুযোগ বৃদ্ধি করার পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
